|
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬
সিলেটে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তি হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা নেপাল চন্দ্র দাস (৫২)। তিনি ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে শনিবার রাতে তার মৃত্যু হয়। এনিয়ে সিলেট বিভাগে ডেঙ্গুতে এ বছর মোট ৪ জন মারা গেছেন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে ডেঙ্গু রোগ নিয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন।
তাদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D