|
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, জিয়া মঞ্চ সবসময় দেশ ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনের ভিত্তি সুদৃঢ় করা অত্যন্ত জরুরি। আমাদের মূল লক্ষ্য হলো শহীদ জিয়ার সৈনিকদের সুসংগঠিত রাখা এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলা। তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সুশৃঙ্খলভাবে রাজপথে ও সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকতে হবে। ওসমানীনগর উপজেলা জিয়া মঞ্চ আগামী দিনে যেকোনো জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি রোববার (১৮ অক্টোবর) ওসমানী নগরের নতুন বাজারস্থ ছোট ধিরারাই মাছুম আহমদের বাড়িতে জিয়া মঞ্চ ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া মঞ্চ ওসমানীনগর উপজেলার আহবায়ক মাছুম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব তোফায়েল আহমদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, সিলেট জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: মস্তাক আহমদ মোস্তাক, সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক, গোলাপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মুতি, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সহ সভাপতি যাদুশিল্পী দিলাল মিয়া নোনা।
বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোঃ শাহেদ আলী, ইমাম হোসেন গাজী, ফারুক আহমদ, যুগ্ন আহবায়ক মো: ইমান হোসেন গাজী, ফারুক আহমদ, সুহেল আহমদ, মহিবুর রহমান উজ্জল, মোঃ শাহেদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা জিয়া মঞ্চের সদস্যবৃন্দ মো: আল-আমীন, মো: সুমন মিয়া, মো: হাবিবুর রহমান হাবিব, শেখ মো: নজরুল ইসলাম, মো: সেবুল মিয়া, জায়েদ আহমদ, আলমগির আহমদ, রুমেল আহমদ, আনোয়ার আলী, সাদিকুর রহমান নোবেল, মিজান আহমদ, কামরুল ইসলাম, শামছুদ্দিন শিপন, সেবুল আহমদ, শেখ নজরুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D