|
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে শিশু লামিয়া ধর্ষণ মামলার একমাত্র আসামী শফিকুল ইসলাম খন্দরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
সাজাপ্রাপ্ত আসামী শফিকুল ইসলাম খন্দকার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের খন্দকার আব্দুল আজিজের ছেলে। সে বর্তমানে কারাগারে রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) গাজীপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর আবু তাহের নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য ২০২৪ সালের ১৩ জুলাই শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার বাদশা মিয়ার পাঁচতলা ভবনের একটি ইউনিটে আট বছর বয়সী শিশু লামিয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে শফিকুল ইসলাম (৪০)-এর বিরুদ্ধে। ঘটনার পর শিশুটির মা সাহিদা আক্তার বাদী হয়ে ১৫ জুলাই ২০২৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় শ্রীপুর থানায় মামলা করেন। মামলাটি শ্রীপুর থানার মামলা নম্বর ২৬(৭)২৪ হিসেবে নথিভুক্ত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D