১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
৮ মার্চ ২০২০, রোববার : সিলেট জেলা বিএনপির আওতাধীন ১৮ ইউনিটের কমিটি নিয়ে বিরোধ নিরসনের জন্য ও তৃণমূল পর্যায়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে নবগঠিত উপজেলা ও পৌর আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট টিমের দলনেতা ডাঃ এজেডএম জাহিদ হোসেন। পাশাপাশি কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচি জেলা কমিটি চালাতে কোন বাঁধা নেই বলে জানান।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।
সিলেট জেলা বিএনপির ১৮ ইউনিট কমিটি ঘোষনার পর থেকে সৃষ্ট জটিলতা অবসানের লক্ষ্যে রোববার (৮ মার্চ) নেতৃবৃন্দের সাথে বিভাগীয় টিমের দফায় দফায় বৈঠকের পর এ সিদ্ধান্ত দেন তিনি।
দুপুরে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হকের যতরপুরস্থ বাসভবনে কেন্দ্রের বিভাগীয় টিমের সাথে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম দফায় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট টিমের দলনেতা ডাঃ এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক ও ডাঃ এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। এসময় সিলেট মহানগরের সভাপতি নাসিম হোসেইন ও জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার উপস্থিত ছিলেন।
২য় দফার বৈঠকে বিভাগীয় টিমের সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ূম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী।
৩য় দফায় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, সামিয়া চৌধুরী’সহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া স্বাধীনতার মাসে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের পূর্বেই মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। দেশনায়ক তারেক রহমানের ফরমায়েসী সাজা বাতিল ও মিথ্যা মামলা সমুহ প্রত্যাহারের দাবী জানানো হয়। বিচার বিভাগকে দলীয়মুক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। মহামারী ভাইরাস করোনা থেকে দেশ ও জাতিকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D