সিলেট জেলা বিএনপির সৃষ্ট জটিলতা অবসানে চলছে দফায় দফায় বৈঠক

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

সিলেট জেলা বিএনপির সৃষ্ট জটিলতা অবসানে চলছে দফায় দফায় বৈঠক

৮ মার্চ ২০২০, রোববার : সিলেট জেলা বিএনপির ১৮ ইউনিট কমিটি ঘোষনার পর থেকে সৃষ্ট জটিলতা অবসানের লক্ষ্যে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী রোববার (৮ মার্চ) দফায় দফায় বৈঠক করছেন কেন্দ্রীয় নেতারা।

দুপুরে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম.এ হকের যতরপুরস্থ বাসভবনে কেন্দ্রের বিভাগীয় টিমের সাথে ১ম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়।

১ম দফায় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট টিমের দলনেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম.এ হক ও ডা. এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন ও সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম। এসময় সিলেট মহানগরের সভাপতি নাসিম হোসেইন ও জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সিলেট জেলা বিএনপির আহ্বায়কের কার্যকলাপে তীব্র অসন্তোষ ও বিষ্ময় প্রকাশ করেন। বিভিন্ন অভিযোগ অনুযোগের ভিত্তিতে আলোচনার পর তারা সিলেট বিভাগীয় টিমের ৩ কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে চলমান সমস্যা সমাধানের জন্য জোর আহ্বান জানান।

২য় দফার বৈঠকে বিভাগীয় টিমের সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ূম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী।

২য় দফায় বৈঠকে জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের সকল অভিযোগ তুলে ধরেন। বিএনপি নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে স্বল্প সময়ের মধ্যে চলমান সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন কেন্দ্রীয় বিভাগীয় টিমের নেতারা।

৩য় দফায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বাকী নেতৃবৃন্দের সাথে বৈঠক চলছে বলে জানা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট