নারী দিবসে ‘তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সিলেট জেলা শাখা’র সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নারী দিবসে ‘তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সিলেট জেলা শাখা’র সভা অনুষ্ঠিত

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন তৃণমূল কো-অপারেটিভ সমিতির চেয়ারম্যান ও নারী নেত্রী বিলকিছ নূর। জেলা সভাপতি শাকেরা সুলতানা জান্নাতের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিসিকের কাউন্সিলর (সংরক্ষিত) শাহানারা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একাত্তর টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান, এসডিজিএফ’র প্রেসিডেন্ট হিমাংশু মিত্র ও দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার দেবব্রত রায় দিপন।

সভায় প্রধান অতিথির শাহানারা বেগম বলেন, সকল বাঁধা পেরিয়ে নারী সমাজ আজ অধিকার রক্ষায় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বোচ্চার। এই পথ একদিনে তৈরি হয়নি। পারিবারিক, সামাজিক এবং পারিপার্শ্বিক অনেক প্রতিবন্ধকতার বেড়াজাল চিহ্ন করে নারীরা আজ নারী অধিকার নিয়ে কথা বলতে পেরেছে।

তিনি বলেন, মহিয়সী নারী বেগম রোকেয়ার পথ ধরেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে এদেশের নারী সমাজ। বর্তমান সরকারও নারীদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

দু:খ প্রকাশ করে তিনি বলেন, সিলেটে অনাকাঙ্খিতভাবে সামাজিক অস্থিরতার কারণে আজকাল বিবাহ বিচ্ছেদ অনেক বেড়ে গেছে। এই অবস্থাটি সুন্দর এবং সৃশৃঙ্খল সমাজ গঠনের পথে বিরাট অন্তরায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট