খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে অর্ধশতাধিক নেতাকর্মীর বিক্ষোভ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২০

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে অর্ধশতাধিক নেতাকর্মীর বিক্ষোভ

১ মার্চ ২০২০, রোববার : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর বিএনপি। শনিবার নগরের সোবহানীঘাট থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে বন্দরবাজারে গিয়ে শেষ হয়। এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিল ও মামলা প্রত্যাহার দাবি জানান। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও মহানগর সভাপতি নাসিম হোসাইনের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট