১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাহাদ ওই গ্রামের দক্ষিণপাড়ার মো. ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ ও বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ফাহাদ গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ফাহাদ নামে এক স্কুলপড়ুয়া কিশোরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে খোঁজ পেয়েছি এবং তার খোঁজও নিয়েছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D