ট্রেনে সিলেট আসছেন মন্ত্রী আরিফ, অংশ নিবেন যেসব কর্মসূচিতে

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

ট্রেনে সিলেট আসছেন মন্ত্রী আরিফ, অংশ নিবেন যেসব কর্মসূচিতে

ট্রেনে সিলেট সফরে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সফরকালে তিনি নিজ নির্বাচনী এলাকার জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় কয়েকটি কর্মসূচিতে অংশ নিবেন।

বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রীর একান্ত সচিব বিজন কুমার সিংহ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুক্রবার (১৫ মে) ভোর ৫টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে উপস্থিত হবেন।

এদিন তার কোনো সরকারি কর্মসূচি না থাকলেও পরদিন শনিবার (১৬ মে) সকাল ১১টায় গোয়াইনঘাটের তোয়াকুল কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে দুপুর ১২টায় পিয়াইন নাতার খাল ইস্তি ব্রিজ থেকে সাকেরপকের খাল ভরাং পর্যন্ত পূণঃখনন কাজের উদ্বোধন করবেন।

এদিন বিকাল ৩টায় তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১নং নিজ পাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট