গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির রহস্যজনক মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেলে বাজারের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিভাস চন্দ্র দাস টুনি (২৬) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৌরাপুর এলাকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজার এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাদারপার বাজারের মাদ্রাসার সামনে নজরুল মার্কেটের একটি কক্ষের বাথরুমে টুনিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই অমিত সিংহ ও এএসআই মনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বুধবার দুপুর ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে টুনি নিজ বসতঘরের বাথরুমের ভেতরে দরজা বন্ধ করে ওড়নার অংশ দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি স্থানীয় নজরুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করতেন।

গোয়াইনঘাট থানার এসআই অমিত সিংহ জানান, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত আছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট