১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলা পাঠকপ্রিয় দৈনিক সমকাল এর পাঠক সংগঠন ‘সমকাল সুহৃদ সমাবেশ’। সুব্রত বসু বাপ্পাকে সভাপতি ও সজীব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এ সংগঠনের সিলেট জেলার নতুন কমিটি গঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর ব্লু-ওয়াটার শপিং সিটিতে সমকাল সিলেট ব্যুরোতে সুহৃদ সমাবেশের সাধারণ সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সমকাল’র সিলেট ব্যুরো প্রধান ও জেলা সুহৃদ সমাবেশের উপদেষ্টা চয়ন চৌধুরী আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষনা করেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন সমকাল’র স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী। বিদায়ী কমিটির সভাপতি সুব্রত বসুর সভাপতিত্বে ও সদ্যসাবেক সাধারণ সম্পাদক আসমা আক্তার মনির পরিচালনায় সাধারণ সভায় মুক্ত আলোচনায় অংশ নেন সুহৃদ সমাবেশের সদস্য সুজিত দাশ, আসমা আক্তার মনি, পংকজ রায়, তন্বী দাস, তারেক রহমান মঞ্জু, সুদীপা তালুকদার, অহনা মিতা প্রমুখ।
নতুন কমিটিতে সুজিত দাশকে সিনিয়র সহ-সভাপতি ও হেনা মমোকে সহ-সভাপতি রাখা হয়েছে। সুচরিতা ভট্টাচার্যকে যুগ্ম সাধারণ সম্পাদক, তন্বী দাসকে সহ-সাধারণ সম্পাদক, সাবের হোসেন রানাকে সাংগঠনিক সম্পাদক ও তারেক রহমান মঞ্জুকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া কোষাধ্যক্ষ উৎপল দাশ, প্রচার-প্রকাশনা-সাহিত্য সম্পাদক অনামিকা দাশ, দফতর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অহনা মিতা, পরিবেশ বিষয়ক সম্পাদক সুদীপা তালুকদার ও পাঠচক্র সম্পাদক তমালিকা দত্ত দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, ইমরান আহমদ, আসমা আক্তার মনি, পংকজ রায়, লতিফুর রহমান উজ্জ্বল, সাব্বির আহমদ, অভিষেক চৌধুরী, স্বর্ণা রাণী চন্দ, শর্মিলা দাস পুরকায়স্থ ও ওয়ায়েছ আহমদ রবিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D