১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাওলানা এহসান উদ্দিন ও মাওলানা জালাল উদ্দিন ভুইয়া পুনঃনির্বাচিত হয়েছেন। মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে প্রত্যক্ষ ভোটে তারা পুনঃনির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মো: ফরিদ উদ্দিন মোবাইল-ইন্টারনেটের অপব্যবহার এবং মাদকের কুফল তুলে ধরতে ইমামদের প্রতি আহবান।
তিনি বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটি পরিবারে একটি ছেলে মাদকাসক্ত হলে পুরো পরিবারের শান্তি বিনষ্ট হয়ে যায়। দুর্নীতিমুক্ত শান্তিময় সমাজে আমরা সবাই বসবাস করতে চাই। এজন্য সকলকে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যেতে হবে।
ইসলাম একটি শান্তির ধর্ম উল্লেখ করে পুলিশ সুপার বলেন, সমাজে অশান্তির মূল কারণ হচ্ছে মক্তবভিক্তিক শিক্ষা উঠে যাওয়া। মোবাইল-ইন্টারনেটের অপব্যবহারের কারণে সমাজে বাড়ছে পাশবিকতার ঘটনা। এ জন্য ইসলামী শিক্ষা একান্ত প্রয়োজন। তিনি বলেন, বিভাজন এবং মত পার্থক্যের গ্যাড়াকল থেকে জাতিকে মুক্ত করার জন্য ইমামদেরকে ভূমিকা রাখতে হবে।
ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীন ভুইঁয়া’র পরিচালনায় দু’পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, শায়খুল হাদীস আল্লামা মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। এ সময় বক্তব্য রাখেন, সমিতির জেলা সহ -ভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, ওসমানী নগর সভাপতি মাওলানা আবুল বাশার, বালাগঞ্জ সভাপতি মাওলানা নোমান আহমদ কাওছার, বিয়ানীবাজারের আহবায়ক মাওলানা নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ সভাপতি মাওলানা মুফতি সিকান্দর, গোয়াইনঘাট সভাপতি মাওলানা আব্দুল মতিন, বিশ্বনাথ সভাপতি মাওলানা মুফতি নিজাম উদ্দিন, জকিগঞ্জ পৌর সভাপতি মাওলানা আবুল হাসান, জেলা সাংগঠনিক মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা হাফিজ আকমল হোসেন, আমেরিকার নিউ ইয়র্ক বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবু সাদাত মোঃ সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, হোটেল সিলভিউ’র চেয়ারম্যান হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, সদর পূর্ব সভাপতি মাওলানা তাহশিল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা হাফিজ শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা ইলিয়াছ আহমদ প্রমুখ।
২য় পর্বে কাউন্সিল অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিলেন নির্বাচন কমিশনার ইমাম সমিতির বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল্লাহ আনছার, সহকারী কমিশনার সিলেট প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম ও আমেরিকার নিউইয়র্ক বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবু সাদাত মোঃ সিরাজুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D