১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত পরীক্ষায় পাস করেও যোগদানে বিলম্ব হওয়ায় আন্দোলন করছে ৪০ জেলার নিয়োগ প্রত্যাশীরা।
এরই অংশ হিসেবে দ্রুত যোগদান ও পদায়নসহ তিন দফা দাবিতে বিভাগীয় নগর সিলেটেও মানবন্ধন কর্মসূচি পালন করেছেন তারা; পাশাপাশি স্মারকলিপিও প্রদান করেছেন।
মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন যোগদান বঞ্চিত প্রাথমিক শিক্ষকরা। এসময় তারা বলেন, ‘রিটকারীদের রিটের কোন ভিত্তি নেই। এই রিটের কারণে কোমলমতি সোনামনিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষক সমাজের মানহানি হচ্ছে।’
তারা অবিলম্বে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রনালয়ের সুদৃষ্টি কামনা করেন এবং ভিষণ ২০৪১ বাস্তবায়নে মেধাবীদের সুযোগ দিয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।
পরে তারা তিনদফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলো হচ্ছে- এক সপ্তাহের মধ্যে নিয়োগপত্র পাওয়া সকল শিক্ষককে পদায়ন, মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এ বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে যোগদান কার্যকর করা এবং যারা স্বাস্থ্যসনদ পেয়েছেন তাদের সনদ বহাল রাখা।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় সঠিকভাবে কোটা অনুসরণ করা হয়নি অভিযোগ তুলে দেশের ৪০ জেলার মামলা দায়ের করা হয়। এ কারণে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে পাস করা প্রার্থীদের যোগদান ও পদায়ন স্থগিত হয়ে গেছে।
সিলেটে গত ১৬ ফেব্রুয়ারি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতে রিটের কারণে ৪১২ জনের পদায়ন আটকে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D