১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনতা।
একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে সারিবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা। ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
প্রতি বছর শহীদ মিনার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ প্রথমে পুষ্পস্তবক অর্পণ করতেন। তবে এবার এ পরিষদের কার্যক্রম স্থগিত করে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে নতুন ক্রম নির্ধারণ করা হয়েছিল। সেই ক্রম অনুসারেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়।
এদিকে, একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলে পুলিশ প্রশাসন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বসানো হয় পর্যাপ্ত সিসি ক্যামেরা। যান চলাচল বন্ধ ছিল নগরের চৌহাট্টা থেকে শহীদ মিনার মুখি জিন্দাবাজার সড়ক পর্যন্ত।
একুশে ফেব্রুয়ারি সকালে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ সংলগ্ন সারদাহল চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ও নাট্য পরিষদের আয়োজনে একুশের প্রথম প্রভাতফেরি বের হবে, জানান সংশ্লিষ্টরা।
কণ্ঠে একুশের গান আর হাতে বর্ণমালা ও ফুল নিয়ে প্রভাতফেরিতে অংশ নেবে নাট্য সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রণি-পেশার মানুষ। এছাড়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি মুজিব জাহান রেডক্রিসেন্ট সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D