১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
সাহেদ আহমদ : আইনজীবী সহকারী (ল-ক্লার্ক) আইনপাসের দাবিতে আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গতকাল দুপুর ২টায় সিলেট জজ কোর্ট থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার আইনজীবী সহকারীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল সিলেট নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার সভাপতি হাজি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন আফাজ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ল-ক্লার্ক আইন দ্রুত জাতীয় সংসদে পাসকরার দাবী জানিয়ে বক্তারা বলেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই ল-ক্লার্ক আইন পাস হয়ে যেত, দাবী আদায়ের জন্য আজ রাজপথে নামতে হতোনা।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সভাপতি শ্রী দিলীপ চন্দ্র দেব চৌধুরী, শ্যামল কান্তি বিশ্বাস, কেন্দ্রীয় সহ-সভাপতি শাকিল আহমদ, কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক বিরেন্দ্র চন্দ্র মল্লিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিমল মালাকার, দিলীপ কুমার কর, মৌলভী বাজার আইনজীবী সহকারী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সুনামগঞ্জ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারন সম্পাদক আব্দুল মতিন, হবিগঞ্জ আইনজীবী সহকারী সমিতির সাধারন সম্পাদক আব্দুর রজ্জাক, সিলেট আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, আব্দুল মোমিন, দেবেশ দাস, আতিকুর রহমান, নূরুল হক নাহিদ, ফারুক আহমদ, রহমত আল আজাদ, রুহুল আমিন নিয়ন, মছব্বির আলী, সামসুল হক, হাসান আহমদ, গাজী মাহমুদ আহমদ, দিলাজ আহমদ, আবুল হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D