১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ, আজীবন গণতন্ত্রী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ৩৬ তম মৃত্যুবার্ষিকী ১৬ ফেব্রুয়ারি রোববার। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন এবং প্রতিষ্ঠান বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণী ওসমানীর ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ও বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন, সিলেট শনিবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল রহ. কমপ্লেক্সে অবস্থিত মরহুম জেনারেল ওসমানীর মাজার জেয়ারত, ফাতেহা পাঠ, দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এদিকে,সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মরহুম জেনারেল ওসমানীর জীবন ও কর্মের আলোকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, দেশের স্বনামধন্য কবি ও কলামিস্ট এ, এইচ, মোফাজ্জল করিম।
বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা। আলোচনায় অংশ নেবেন সিলেটের বিশিষ্টজনেরা। এতে বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্য এবং সর্বস্তরের ওসমানীপ্রেমী নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য-সচিব ও প্রধান সমন্বয়ক মুহাম্মদ ফয়জুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D