১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে ব্যাংকসমূহের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা বা ক্যামেলকোদের সম্মেলন শুক্রবার হবিগঞ্জের বাহুবলে দি প্যালেস লাক্সারি রিসোর্টে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যংকের গভর্নর ফজলে কবির প্রধান অতিথি হিসেবে তিনদিন ব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন। এতে সার্বিক সহযোগিতা করছে দ্য অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ (এএসিওবিবি)
বিএফআইইউর প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিএফআইইউর উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন, ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর আলী রেজা ইফতেখার। আরো বক্তব্য দেন বিএফআইইউর অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী এবং এএসিওবিবির সভাপতি সুধীর চন্দ্র দাস। সম্মেলনে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী, বিএফআইইউ ও দুর্নীতি দমন কমিশন, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে কবির বলেন, বাংলাদেশের অর্থনীতির আকার এখন অনেক বড় যা প্রায় ৩০২ বিলিয়ন ডলার। বর্ধনশীল এই আর্থিক খাতের ৮০ ভাগেরও বেশি ব্যাংকিং খাত। এ খাতে সুশৃঙ্খলভাবে সকল নীতিমালা পরিপালনে ব্যাংকের পরিচালনা পরিষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনেক বড় দায়িত্ব রয়েছে। তিনি বলেন, পরিপালন চাপিয়ে দেয়ার বিষয় নয়। এটি একটি সংস্কৃতি। পরিপালনের সংস্কৃতি গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহŸান জানান।
তিনি বলেন, ২০২৪ সালে উচ্চ মধ্যম আয় এবং ২০৪১ সালে উন্নত দেশের মর্যাদায় উন্নীত হতে সবাইকে একসাথে কাজ করতে হবে। দেশের সকল শ্রেণী পেশার মানুষকে আর্থিক সেবা প্রদানের জন্য আর্থিক অন্তর্ভূক্তিমূলক কর্মসূচীকে গুরুত্ব দিতে হবে। তিনি মানিলন্ডারিং প্রতিরোধে ই-কেওয়াইসি সহ বিএফআইইউর বিভন্ন উদ্যোগকে স্বাগত জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D