১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০
সিলেটের দেওয়ানি ও ফৌজদারি আদালতসমূহে ৮৬জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে ৬৬জন ও সরকারি কৌশুলী, অতিরিক্ত সরকারি কৌশুলী ও সহকারী সরকারি কৌশুলী পদে ২০জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি/পিপি) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিনকে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং নওশাদ আহমেদ চৌধুরীকে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অ্যাডভোকেট মো. রাজ উদ্দিনকে সরকারি কৌশুলী (জিপি) করা হয়েছে।
তাছাড়া নিয়োগ পাওয়া অন্যরা হলেন- বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. মনির উদ্দিন, জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. মফুর আলী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিশেষ পাবলিক প্রসিকিউটর রশিদা সাঈদা খানম।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন চৌধুরী মিন্টু, জামিলুল হক জামিল, সুয়েব আহমেদ, মো. মাহফুজুর রহমান, জসীম উদ্দিন, কিশোর কুমার কর, শামসুল ইসলাম, দীনা ইয়াসমিন, রনজিৎ সরকার, আনোয়ার হোসেন।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাঈনুল ইসলাম, একেএম সামিউল আলম, সৈয়দ শামীম আহমেদ, ফরহাদ হোসেন খান, মো. নাসির উদ্দিন।
জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ফারুক আহমেদ চৌধুরী, জুনেল আহমেদ, আব্দুল মজিদ খান মানিক, আলী মোস্তফা মিশকাতুন নূর, মো. আলতাফ হোসেন, মোস্তফা শাহীন চৌধুরী, মোস্তফা দেলোয়ার আল আজহার, আবদুর রহমান সেলিম, মো. আব্দুল হাই, মো. আব্দুল মজিদ খোকা, মিসেস এসএম পারভিন, মো. আজমল আলী, মাসুম আহমদ, মো. আবদুস সাত্তার, পান্না লাল দাশ, মো. জাহাঙ্গির আলম, বদরুল ইসলাম জাহাঙ্গির, মো. শাহজাহান চৌধুরী, মো. আলাউদ্দিন, মো. আকবর হোসেন, মো. আবু সিদ্দিকী, মামুনুর রশিদ, রাখাল চন্দ্র দাশ, সাবানা ইসলাম, আসমা বেগম, মঈন উদ্দিন আহমদ, খোকন কুমার দত্ত, জুবায়ের বখত, নূরে আলম সিরাজী, বিপ্লব কান্তি দে মাধব, সাইফুল হোসেন, মো. গিয়াস উদ্দিন, সুজিত কুমার বৈধ্য, এন আই এম মাসুম চৌধুরী, মোহাম্মদ সাইফুর রহমান, মো. আলমগীর, প্রবাল চৌধুরী, মো. মোহায়মিন চৌধুরী, শাহিনুল ইসলাম, সয়ফুল হোসেন, মো. কামরুল হাসান, শহিদুল হক, জমিরুল হক, আলী মরতুজা, জয়জীত আচার্য্য।
অতিরিক্ত সরকারি কৌশুলী হোসেন আহমদ, মো. আজিজুর রহমান, বিনয় ভূষন দাশ, নিরঞ্জন চন্দ্র সরকার নিয়োগ পেয়েছেন। সহকারী সরকারি কৌশুলী মো. আব্দুল কুদ্দুছ, দেবাতোষ দেব, মো. শহিদুল ইসলাম, বিপ্রদাম ভট্টাচার্য্য, মো. ইয়াকুতুল বাছিত, দেবাশিষ কুমার দাস, এএইচএম রুহুল হুদা, সম্ভু দাস, দয়াল চন্দ্র দাস, মহিদুর রহমান তালুকদার, দিলীপ কুমার কর, মহি উদ্দিন, সৌরভ দত্ত চৌধুরী, বিজয় কুমার দেব, বিপ্লব চক্রবর্তী।
বিজ্ঞপ্তিতে উপ-সলিসিটর (জিপি/পিপি) মো. মনিরুজ্জামান ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সিলেট জেলার দেওয়ানি ও ফৌজদারি আদালত সমূহে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাকে তাদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানক্রমে নতুন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D