১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার : সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, ‘কথিত দুর্নীতি কিংবা কোন অপরাধ নয়, জনপ্রিয়তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র অপরাধ। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা ও দেশকে একটি করদ রাজ্যে পরিনত করতেই গণতন্ত্রের মা কে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রাখা হয়েছে। কারান্তরীণ দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছেন। জামিন তাঁর আইনী ও মৌলিক অধিকার। আইন ও মানবাধিকারের প্রতি ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন। অন্যথায় রাজপথের কঠোর আন্দোলনেই দেশনেত্রীর মুক্ত করা হবে।’
শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্ণ হওয়ায় ও নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে জিন্দাবাজারস্থ সিটি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা যুবদলের আহŸায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী ও আবুল কাশেম, জেলা মৎস্যজীবী দলের আহŸায়ক একেএম তারেক কালাম, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D