১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১০৭০তম সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা বলেছেন, নিজের ভাষায় কথা বলে ও লিখে যে আনন্দ পাওয়া যায়, তা অন্য কোন ভাষায় সম্ভব নয়। বায়ান্নের ভাষা সৈনিকরা নিজের প্রাণ উৎসর্গ করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করে গেছেন। বক্তারা বলেন, বাংলা ভাষার কদর আজ বিশ্বজুড়ে। লেখকদের উচিত বিশ্বমানের সাহিত্য সৃষ্টি করে এই ভাষাকে আরো সমৃদ্ধ ও উন্নত করা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন কেমুসাসের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি।
লেখার ওপর আলোচনা করেন বিশিষ্ট কবি মুকুল চৌধুরী, প্রবীণ কবি এম এ হান্নান, কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য জাহেদুর রহমান চৌধুরী, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবিব, কবি ও কলামিস্ট মোহাম্মদ আব্দুল হক।
আসরে লেখাপাঠে অংশ নেন সিরাজুল হক, মুহাম্মদ ফয়জুল হক, কুবাদ বখত চৌধুরী রুবেল, ড. মো: রহিমুল্যাহ মিঞা, লুৎফা আহমদ লিলি, আলহাজ লুৎফুর চৌধুরী, শাহিনা জালালী, স্বর্ণালী খানম, মকসুদ আহমদ লালা, জাকওয়ান সালেহ, আবুযর মাহতাবী, আব্দুস শহিদ, মুয়িদ চৌধুরী, মো: কেপাতুল ইসলাম, আমিরুল ইসলাম চৌধুরী আহাদ, মো. তাজ উদ্দিন আহমেদ, আহমদ জুয়েল, মিদহাদ আহমদ, সাদিক হোসেন এপলু, লিলু মিয়া।
আসর উপস্থাপনা ও আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D