বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় সিলেটে বিএনপি’র দোয়া আজ

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় সিলেটে বিএনপি’র দোয়া আজ

৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার : বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে, ‘ষড়যন্ত্রমুলক মামলার ফরামেয়েসী রায়ে’ কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থ্যতা ও সুস্বাস্থ্য কামনায় সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিল আজ শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

যথা সময়ে উপস্থিত থেকে মাহফিলে শরিক হওয়ার জন্য জেলা ও মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট