১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
সাহেদ আহমদ : আনজুমানে আল ইসলাহ প্যারিস মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ও ফ্রান্স ওভারবিলা বাংলাদেশী জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা জিল্লুর রহমান এর পিতা হাজী কুরফান আলী গত মঙ্গলবাল রাত ১১টায় ফরিদপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর। তিনি ৫ছেলে,নাতি-নাতনি’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম হাজী কুরফান আলীর জানাযার নামাজ বুধবার বাদ যোহর ফরিদপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন জালালপুর জালালিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জ.উ.ম আব্দুল মনাঈম মঞ্জলালী। জানাযার নামাজে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিক আহমদ, ফরিদপুর দারুল হিফজ মাদরাসার মুহতামিম হাফিজ জমিলুল হক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্থরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পরে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আনজুমানে আল ইসলাহ প্যারিস মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ও ফ্রান্স ওভারবিলা বাংলাদেশী জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা জিল্লুর রহমান এর পিতা হাজী কুরফান আলীর মৃত্যুতে আল ইসলাহ ফ্রান্স কেন্দ্রীয় পরিষদ ও প্যারিস মহানগর, সিলেট জেলা আল ইসলাহ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ ও লালাবাজার আল ইসলাহ পক্ষ থেকে গভীর শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D