১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
সাহেদ আহমদ : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার সংলগ্ন স্থানে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন এবং চালক’সহ দু’জন আহত হয়েছেন। ৬ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের শাফিয়া খাতুন (৪৫)। তিনি দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের দক্ষিণ বলদি গ্রামের প্রবাসী মাখন হোসেন খানের স্ত্রী ও আহত নুর হোসেন খান (৩৫) এর ভাবী। তাছাড়া দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক শাহিন আহমদও গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী জানান, কুমিল্লা থেকে সিলেটগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুন ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
তার দেবর নূর হোসেন খান ও চালক শাহিন আহমদ গুরুতর আহত হন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উত্তেজিত জনতা এ সময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে।
দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দক্ষিণ বলদী নিবাসী, সূর্য তরুণ সমাজ কল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক নূর হোসেন খাঁন আহত ও তার ভাবী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকা শোকের ছায়া নেমে আসে। গ্রামের উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উছমান আলী’সহ গ্রামবাসী মরহুমার বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করেছেন এবং আহত নুর হোসেন খাঁন ও সিএনজি চালক শাহীন আহমদের দ্রত সুস্থতা কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D