মাল্টিপ্ল্যান শাহজালাল সিটি’র চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

মাল্টিপ্ল্যান শাহজালাল সিটি’র চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির চেয়ারম্যান সৈয়দ মুনসীফ আলীর বিরুদ্ধে এবার নগরীতে মানববন্ধন করেছেন ফ্ল্যাট মালিকরা।

মুনসীফ আলীর প্রতারণার বিরুদ্ধে এবং হিজল ভবনের ৮৪টি ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের দাবিতে এ মানববন্ধন আয়োজন করে হিজল ভবন ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার নগরের উপশহরে মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান কুনু।

সাধারণ সম্পাদক বদরুল ইসলাম সেলিমের পরিচালনায় মানববন্ধন চলাকালে ফ্ল্যাট মালিকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল কাদির, যুক্তরাজ্য প্রবাসী নূর মোহাম্মদ চৌধুরী, আশরাফ আহমদ পাঠোয়ারী, চিকিৎসক ডা. জাকারিয়া, আব্দুল মতিন চৌধুরী, দিদারুল আলম, মাহবুবুল আলম, যুক্তরাজ্য প্রবাসী মোজাহিদ আলী, ডা. শাখাওয়াত, মো. মনিরুজ্জামান তাহমিদ, ডা. মো. নাছিমুজ্জামান প্রমুখ।

এ সময় ফ্ল্যাট মালিকরা অভিযোগ করে বলেন, ‘ফ্ল্যাট বিক্রি করে মুনসীফ আলী কোটি কোটি টাকা আদায় করলেও এখনও রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না। উল্টো তিনি বিভিন্নভাবে মালিকদের হয়রানী করে আসছেন, দিচ্ছেন নানা হুমকিও।’

ফ্ল্যাট মালিকরা দ্রুত সকল দাবি মেনে নিতে অনুরোধও জানান।

সম্প্রতি সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একই দাবি জানিয়েছিলেন তারা। এরপরই বুধবার মানববন্ধন আয়োজন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট