বিএনপি নেতা হাজী আব্দুল মতলিবের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

বিএনপি নেতা হাজী আব্দুল মতলিবের দাফন সম্পন্ন

৫ ফেব্রুয়ারি ২০২০, বুধবার : বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি এবং মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতলিবের জানাযায় শোকাহত হাজারো মানুষ অংশ নেন। বুধবার (৫ফেব্রুয়ারি) বেলা ২ টা ৪০ মিনিটের সময় লাউতা উচ্চ বিদ্যালয় (কালিবাড়িবাজার) মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত সভায় তাঁর সামাজিক, রাজনৈতিক ও জনপ্রতিনিধি জীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তিনি সহজ সরল জীবন যাপনের মাধ্যমে সমাজের সব শ্রেণির মানুষের মাঝে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। অমায়িক ও মানবিক গুণের অধিকারি আব্দুল মতলিব সমাজের উন্নয়নে অবদান রেখেছেন। বক্তারা তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, সিলেট জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান, জেলা দক্ষিণ জামায়াতের ইসলামীর আমীর মাওলানা হাবীবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নজমুল হোসেন পুতুল ও সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদির, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান এম এ মান্নান, লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন, মোল্লাপুর ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান সুহেল আহমদ, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুছব্বির আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দৌলা হোসেন সুভাষ প্রমুখ।

জানাজার নামাজে ইমামতি করেন আব্দুল্লাহপুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মাহমুদুর রহমান। জানাযার নামাজ শেষে তাঁর মরদেহ আব্দুল্লাহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় সিলেট নগরীর মিরাবাজারস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজী মোঃ আব্দুল মতলিব। তিনি দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট