আমেরিকান প্রশিক্ষকের কাছে বিভিন্ন কৌশল শিখলেন এসএমপির ৩০ উপ-পরিদর্শক

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

আমেরিকান প্রশিক্ষকের কাছে বিভিন্ন কৌশল শিখলেন এসএমপির ৩০ উপ-পরিদর্শক

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার ৩০ উপ-পরিদর্শককে (এসআই) সামাজিক মিডিয়া ব্যবহারের কৌশল শেখালেন আমেরিকান পুলিশের অবসরপ্রাপ্ত কমান্ডার মাইক পার্কার।

মঙ্গলবার দিনব্যাপী সিলেট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এক কর্মশালায় তারা এ কৌশল রপ্ত করেন। ‘U.S. DEPARTMENT OF STATE BUREAU OF COUNTERTERRORISM & U.S DEPARTMENT OF JUSTICE, INTERNATIONAL CRIMINAL INVESTIGATION TRAINING ASSISTANCE PROGRAM’  এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং) মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জেদান আল মুসা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শাহরিয়ার আল মামুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট