১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
সিলেটের জকিগঞ্জে ৪র্থ শ্রেণির এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত পৌর আওয়ামী লীগের নেতা কয়েছ আহমদকে (৪২) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কয়েছ আহমদকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কয়েছ পৌর এলাকার খলাছড়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ করার অভিযোগ এনে জকিগঞ্জ থানায় লিখিত দিয়েছিলেন শিশুটির পিতা। অভিযোগের পর গত সোমবার কয়েছ আহমদকে আটক করে পুলিশ। জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে কয়েছকে আটক করে মামলা রুজু করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃত কয়েছ আহমদকে আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে পাঠান। ভিকটিমের ২২ ধারা জবানবন্দির জন্য আদালতে নেয়া হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার মাদ্রাসা ছুটির পর প্রতিবন্ধী শিক্ষার্থী বাড়ী যাবার পথে পীরেরচক এলাকায় কয়েছ আহমদের বাসার পাশের বরই গাছের নিচে বরই কুঁড়াতে যায়। তখন কয়েছ আহমদ তাকে ধরে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটি চিৎকার করলে লোকজন ঘটনাস্থলে গিয়ে বাসার ২য় তলার একটি কক্ষ থেকে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D