শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) সিলেটের বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-৫, বিউবো, সিলেট ৩৩/১১ কেভি বটেশ্বর উপকেন্দ্রের পূরবী আ/এ, দিপিকা আ/এ, আল বারাকা, শ্যমলী, মেজরটিলা, ইসলামপুর, শাহপরান আ/এ, শাহপরান মাজার, খাদিমপাড়া, বিসিক, হাতুরা, বাহুবল, চুয়াবহর, বটেশ্বর, পীরের বাজার, পীরের চক, পরগনা বাজার, চকগ্রাম, শাহসুন্দর রোড, পাচঘড়ি, ধনকান্দি, কেওয়া, বহর, নীপবন, গইদাপাড়া, নূরপাড়া, দেওয়ানের চক, খুনির চক, চৌধুরীপাড়া, দাসপাড়া, কল্লগ্রাম, জালাল নগর, শান্তিবাগ, চামেলীবাগ, দেবপুর, বংশীধর, জাহানপুর, সুরমা গেট, পলিয়া, তেলিপাড়া, লালকাটেঙ্গি, ইসলামাবাদ ও আশপাশের এলাকাসমূহে শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট