সিলেট জেলা বিএনপি’র জরুরি সভায় বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

সিলেট জেলা বিএনপি’র জরুরি সভায় বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ নেত্রী এখন গুরুতর অসুস্থ। মুক্তি তার গণতান্ত্রিক মৌলিক অধিকার হলেও সরকার তাকে মুক্তি দিতে টালবাহানা করছে। আর কোনো টালবাহানা না করে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার করুন”।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নগরীর শিবগঞ্জস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত
রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।

সভায় জেলা বিএনপির কাউন্সিল সফলের লক্ষ্যে বিভিন্ন শাখা কমিটি গঠন এবং দলীয় কার্যক্রম গতিশীল করতে বিস্তারিত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা চেয়ারম্যান মঈনুল হক চৌধুরীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত এবং জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দীন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, আবদুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান মিলু প্রমুখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট