অধ্যাপক ফজলুল হক স্যার আর নেই

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

অধ্যাপক ফজলুল হক স্যার আর নেই

সিলেটের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আলহাজ্ব ফজলুল হক আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত হার্ট এবং কিডনির সমস্যায় ভোগ ছিলেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ আজ বাদ এশা নগরের শেখঘাট জামে মসজিদে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। তিনি শেখঘাট জামে মসজিদ কমিটির সহ সভাপতির দায়িত্বেও ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রীর শোক ।। আলহাজ্ব ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি এক শোকবার্তায় রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন করেছন।

এছাড়া সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফুর রহমান ও সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেনও গভীর শোক প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট