ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

সিলেটের ওসমানীনগরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিতল গ্রামের আওয়ামী লীগ নেতা মখদ্দুছ আলীর বাড়িতে মঙ্গলবার (২৮ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে।

এসময় ডাকাতদের হামলায় পরিবারের ২ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, সাবেক চেয়ারম্যানের স্ত্রী সাহানা বেগম ও চাচাতো ভাই আব্দুল আহাদ। আহতদের মধ্যে আব্দুল আহাদকে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে র্তি করা হয়েছে। সাহানা বেগম স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে রাতেই ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের উর্ধ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির ঘটনার বিভিন্ন আলামত জব্দ করেছেন।

সাবেক চেয়ারম্যান মখদ্দুছ আলীর ভাগ্নে মাছুম আহমদ জানান, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ৭ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল গেইটের তালা কেটে বসতঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

এসময় পরিবারের ঘুমন্ত লোকজন জেগে উঠে ডাকাতদের বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাদের হাতে থাকা দাঁড়ালো অস্ত্র দিয়ে ২ জনকে মারাত্বক আহত করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ডাকাতরা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ৭ টি মোবাইলফোনসহ আরও মূলবান সামগ্রী নিয়ে চলে যায়। তবে সাত ডাকাতদের মধ্যে ৪ জন মুখোশধারী ছিল বলে জানান তিনি।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে থানা পুলিশ বিভিন্ন টিমে ভাগ হয়ে অভিযান চালিয়ে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট