১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
সাহেদ আহমদ : দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির লিটন, সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সহ সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, কোষাধ্যক্ষ এম এ খালিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ, নির্বাহী সদস্য চঞ্চল মাহমুদ ফুলর ও খায়রুল আমিন রাফসান।
সভার শুরুতে নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেন। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রেসক্লাবের উন্নয়ন, কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে প্রেসক্লাব সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D