১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
মুজিববর্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সিলেট পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আইজিপি বলেন, পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যারাকের উন্নয়ন করা হচ্ছে। এছাড়া এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেওয়া হবে।
জাবেদ পাটোয়ারী জানান, গত এক বছরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে দুই কোটি কল করেছেন সেবা প্রত্যাশীরা। এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের নানা উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে তিনি সিলেট পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অস্ত্রাগারের উদ্বোধন করেন।
এছাড়াও পুলিশ মহাপরিদর্শক সিলেট এসে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এ সময় তার সাথে পুলিশের কর্মকর্তারা ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইন্স মাঠে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে সিলেট এসেছেন আইজিপি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D