১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের টাকার অভাব নেই। বাংলোদেশ টাকায় ভর্তি। কিন্তু আমাদের মেধা কম। আমরা ভালো করে প্রকল্প তৈরি করতে পারি না। আমাদের প্রকল্পে গণ্ডগোল থাকে। আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা কাজ শুরু করার পর বলে, ডিজাইনে, ইস্টিমেটে গণ্ডগোল। আবার কাগজ ঢাকায় পাঠায়। এতে সময় নষ্ট হয়। কাজে ব্যাঘাত ঘটে। সুন্দর পরিকল্পনার অভাবে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষারপাড় এলাকায় মতিউর রহমান কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সারা বিশ্বের কাছে বাংলাদেশ এখন বিস্ময়ের নাম। তারা বলছে যাদের পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, আশ্রয় ছিল না, খাবারের পানি ছিল না কিভাবে এমন একটি দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করেও দমিয়ে রাখতে পারেনি। বৃটিশ, পাঠান, তুর্কি, মোগল, সেন, পালরা হাজার বছর আমাদের শাষন ও শোষন করেও পারেনি। এখন আমরা মুক্ত স্বাধীন।
শেখ হাসিনাকে তুলনাহীন দেশপ্রেমিক আখ্যায়িত করে মন্ত্রী বলেন, আমি এমন একজনের নেতৃত্বে কাজ করি যার সাহস ও সততা আছে। তিনি তুনলাহীন দেশপ্রেমিক। তিনি নিরেট বাঙালি। মেকি বাঙালিত্বে বিশ্বাসী নন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা ২৪ ঘণ্টা নয় ৫০ ঘণ্টা একটানা কাজ করেন দেশের উন্নয়নের জন্য। তিনি আপেল, আঙ্গুর খেয়ে জাতে ওঠা বাঙালি নন। তিনি প্রকৃত বাঙালি। মন্ত্রী বলেন, বাংলার বাইরে সারাবিশ্বে অবস্থানকারী বাঙালিরা এখন পরিচয় সংকটে আছে। কিন্তু একমাত্র বাংলাদেশেই নিরাপদে ও সমান মর্যাদায় বাঙালিরা বসবাস করতে পারছে। আর কোথাও এটা সম্ভব নয়। আমরা সব বাঙালিদের জন্য নিরাপদ, সুখি ও সৃমদ্ধ বাংলাদেশ গড়ে যেতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর অফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও কলেজ প্রতিষ্ঠাতা মতিউর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাী কর্মকর্তা ইয়াসমিন নাহার প্রমুখ।
এর আগে মন্ত্রী বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D