১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
সুনামগঞ্জের দিরাইয়ের লেগুনা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সুজানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মমিন মিয়া (২৮) ও তারশ দাস (৪০)। মমিন মিয়া দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের উত্তর নাগেরগাও গ্রামের মিয়াধন উল্ল্যার ছেলে। অপরদিকে নিহত তারশ দাসও একই গ্রামের বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে একটি যাত্রীবাহী লেগুনা সুনামগঞ্জে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লেগুনাটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D