১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আজ শুক্রবার সিলেট সফরে আসছেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী। তারা হলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। সিলেটের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) অফিস এ তথ্য জানিয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ॥ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর সফর সূচির মধ্যে রয়েছে শুক্রবার বিকেল ৩টায় দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভায় যোগদান। পরদিন শনিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, কুলাউড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভায় যোগদান। এদিন বিকেল ৩টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
পরিকল্পনামন্ত্রী ॥ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির সিলেট ও সুনামগঞ্জে সফর সূচির মধ্যে রয়েছে, শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে সিলেটে রাত যাপন। শনিবার সকাল ১০টায় গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান। এদিন বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউসে জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় যোগদান। রোববার সকাল ১০টায় সুনামগঞ্জ শহর বালিকা উচ্চ বিদ্যালয়ের এবং সকাল ১১টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান। পরে মঙ্গলকাটায় সুনামগঞ্জ মতিউর রহমান কলেজে আলোচনা সভায় যোগদান। সন্ধ্যা ৭টায় তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ, বৃত্তি প্রদান ও আলোচনা সভায় যোগদান শেষে রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ।। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সফর সূচির মধ্যে রয়েছে, শুক্রবার বেলা ১১টা ৪০মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছৈ বেলা ২টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির ১ম সভায় অংশ গ্রহণ। পরদিন শনিবার সকাল ১০টায় গোয়াইনঘাট সরকারি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান। রোববার সকাল সাড়ে ১০টায় জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগদান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানযেগে ঢাকার উদ্দেশ্যে উদ্দেশ্যে সিলেট ত্যাগ।
পর্যটন প্রতিমন্ত্রী ।। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সফর সূচির মধ্যে রয়েছে আজ সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারে সিলেট জিমনেশিয়ামে কম্পিউটার মেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান। পরদিন শনিবার বিকেল ৩টায় সিলেট পর্যটন মোটেল পরিদর্শন। রোববার সকাল সাড়ে ৯টায় শাবিতে নবীন বরণ অনুষ্ঠানে যোগদান শেষে দুপুরে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D