১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার : এসএমপির শাহ্পরাণ থানা এলাকা থেকে অবৈধ ভারতীয় চকলেটের চালানসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯। তারা হচ্ছে-জৈন্তাপুর উপজেলার নোয়ামাটি গ্রামের আব্দুল মান্নানের পুত্র আলামিন (১৯) এবং একই উপজেলার গাডোরছুটি গ্রামের মোঃ ইলিয়াস মিয়ার পুত্র ফারজুল (১৮)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, এএসপি নাহিদ হাসান এবং এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসএমপির শাহপরাণ থানা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপি সিলেট এর শাহপরাণ নূরপুর সুরমা গেইট বাইপাস এর সিএনজি ষ্ট্যান্ডের সামনে থেকে ৩৫ হাজার ৩১৬ পিস ভারভীয় কিটক্যাট চকলেটসহ তাদের আটক করা হয়। এ সময় তাদেরকে বহনকারী মিনি পিকআপও জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত’সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D