১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার আলোচিত পাথর খেকো আইয়ুব আলী গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ছিকাডহর এলাকার মৃত মনফর আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩ টায় গোয়াইনঘাটের সালুটিকর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জের শাহ আরেফিনসহ বিভিন্ন এলাকায় পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলনসহ বিপজ্জনক স্থানে শ্রমিকদের জোর পূর্বক পাথর উত্তোলনে বাধ্য করে নিরীহ শ্রমিকের প্রাণহানির ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ আছে। এছাড়াও তার বিরুদ্ধে ৩টি খুনসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, সিলেট জেলার কোম্পানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় পুলিশসহ টাস্কফোর্সের নিয়মিত অভিযানের পরও একটি চক্র পরিবেশ ধ্বংস করে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনে অপতৎপরতা চালানোর চেষ্টা করেছে। এতে বিভিন্ন সময় নিরীহ শ্রমিক মৃত্যুর মত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এরই পরিপ্রেক্ষিতে অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের জন্য ডিবিসহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধভাবে যান্ত্রিক উপায়ে পাথর উত্তোলনের সাথে জড়িত অন্যান্য হোতাদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D