১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার : সিলেট জেলা যুবদলের সদস্য সচিব, সাবেক ছাত্রদল নেতা মকসুদ আহমদকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ।
অবিলম্বে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
নেতৃবৃন্দ একই সাথে যুবদল নেতা মকসুদ আহমদ সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান ।
এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী রায়ে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। শুধু তাই নয়, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী বাকশালী সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে সাজা প্রদান করেই ক্ষান্ত হয়নি। বিভিন্ন ষড়যন্ত্রমুলক মামলায় তাঁকে আসামী করেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন দমিয়ে রাখতে জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।
একই সাথে যুবদল নেতা মকসুদ সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D