১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০
বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর বিএনপি।
রবিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ির এক বনেদি মুসলিম পরিবারে জন্ম নেন। জিয়া দেশের অষ্টম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শহীদ হন।
মাহফিলে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ-সভাপতি সাবেক কাউন্সিলার হুমায়ুন কবির শাহীন, আব্দুর রহিম ও ডা: নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু ও হুমায়ুন আহমদ মাসুক, মহানগর যুবদলের আহায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, শ্রম বিষয়ক সম্পাদক মো: ইউনুস মিয়া, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক আব্দুল কাহির, সাবেক ছাত্রদল নেতা ও প্রবাসী বিএনপি নেতা চৌধুরী মোশতাক আজিজ মঞ্জু, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপি নেতা কয়েস আহমদ সাগর, রফিকুল ইসলাম, ময়নুল হক স্বাধীন, শেখ কবির আহমদ, দিলোয়ার হোসেন রানা, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম মঞ্জুর, জেলা আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, মহানগর আহবায়ক কমিটির সদস্য ওসমান গণি, যুবদল নেতা শফিক আহমদ, ছাত্রদল নেতা হোসাইন আহমদ, রুবেল ইসলাম, সদরুল ইসলাম লোকমান ও ইবনে জাহান তানভীর প্রমূখ।
এ উপলক্ষে রবিবার বিকেল ৩টায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর শহীদ সুলেমান হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D