১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সেবায় নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন স্বাস্থ্য ও পরিবারকল্যানমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আন্তরিক প্রচেষ্টায় অ্যাম্বুলেন্সটি দ্রুততম সময়ের মধ্যে বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওসমানী হাসপাতালের জন্য নতুন অ্যাম্বুলেন্স প্রদানে দ্রুত পদক্ষেপ নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বরাবরে আধা সরকারি পত্র (ডিও লেটার) দেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। এর প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি এম্বুলেন্স বরাদ্দ দেয়া হয়।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে নতুন এম্বুলেন্স পাওয়া সম্ভব হয়েছে। এ জন্য পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রচেষ্টায় ওসমানী হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি আইসিইউ ২০ ইউনিটে উন্নীত হয়েছে, পৃথক নবজাতক ইউনিট এবং ১০তলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D