১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
নগরীর মিয়া ফাজিলচিশতে বৃহস্পতিবার দিবাগত গভীর একটি বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাসার হিটার থেকে সৃষ্ট অগ্নিকান্ডে গৃহকর্তা যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান তাপাদারের বাসার একটি রুম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত উজ্জ্বল চক্রবর্তী জানান, রাত ১২টা ৫১ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। সিনিয়র স্টেশন অফিসার এ এস হুমায়ুন কারনায়েনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কোতয়ালী থানার ওসি সেলিম মিয়া ও বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেনও ঘটনাস্থল পরিদর্শনে যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D