ছাত্রদল নেতা ফয়েজের মাতার মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

ছাত্রদল নেতা ফয়েজের মাতার মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

 ৯ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার : সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আহমদ চৌধুরী ফয়েজের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় কামরুল হুদা জায়গীরদার বলেন, সাবেক ছাত্রদল নেতা আহমদ চৌধুরী ফয়েজের মাতার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন, আমীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট