সড়ক দখলমুক্ত করতে সিসিকের অভিযান

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

সড়ক দখলমুক্ত করতে সিসিকের অভিযান

সড়ক দখল করে যান চলাচলে প্রতিবন্ধকতা না করতে ব্যবসায়ীসহ নগরবাসির প্রতি সহযোগিতার আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগরীর সিলেটে প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে ভ্রমনকারীরা আসেন। নগরীর অপ্রসস্থ রাস্তায় স্বাভাবিকভাবেই যানঝট লেগে থাকে। তার উপর অবৈধভাবে রাস্তায় পন্য রেখে ব্যবসা পরিচালনার ফলে, সড়ক সংকুচিত হয়ে পড়ে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। তাই, নগরীর সবকটি সড়ক অবৈধ দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। এতে নগরবাসির সহযোগিতা কামনা করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার সকালে নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা ও সরকারী জমি দখল মুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সিলেট সিটি কর্পোরেশন।

মেয়র আরিফুল হকের নেতৃত্বে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

পুরাতন রেল স্টেশন এলাকা থেকে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা দুই ট্রাক কাট জব্দ করেন মোবাইল কোর্র্ট। এসময় রেলওয়ের জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অপরাধে একজনকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৭ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নিদের্শ দেয়া হয়।

এদিকে বারখলা আবাসিক এলাকায় বেআইনিভাবে কেমিক্যাল ও ফোমের কারখানা গড়ে তোলার অপরাধে কারখানা মালিক মো: মকবুল হোসেনকে “অগ্নি প্রতিরোধ ও নির্বাপন” আইনে ২ লাখ টাকা অর্থ দন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এবং কারখানার মালামাল জব্দ করে সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু’র জিম্মায় দেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট