১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
নিয়োগ পরীক্ষা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছে কর্মচারীরা। তাদের আন্দোলনে একাত্ব হয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরাও। বৃহস্পতিবার সকাল থেকে তাদের আন্দোলন চলছে, রাত ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত উপাচার্যসহ অন্য কর্মকর্তারাও অবরুদ্ধ রয়েছেন।
সিকৃবি সূত্র জানায়, গত বছর ১৮ জুন প্রকাশিত ৯৩ জন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ জানুয়ারি লিখিত পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদ কর্মচারীদের পর্যায়োন্নয়ন নীতিমালা অতিদ্রুত সংশোধন, অভ্যন্তরীণ প্রার্থীদের অতিসত্বর কার্ড ইস্যু করা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কর্মচারীদের উচ্চতর পদে প্রমোশনের জন্য অতিসত্বর ইমিগ্রেশন কমিটি গঠন, হাউজ লোন দ্রুত বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যাবস্থা, কর্মচারীদের পোশাক ভাতা দ্রুত বাস্তবায়ন ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরিক্ষা চালু করলে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগের ক্ষেত্রে পরিক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়ে প্রশাসন বরাবর দাবী জানান কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।
প্রশাসনের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে বৃহস্পতিবার কর্মবিরতি ও আন্দোলনে নামেন তারা। গত ৬ তারিখে কর্মচারী পরিষদের সভাপতি মোঃ ছানারুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম অন্যান্যদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেন। এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ কর্মচারীদের আন্দোলনে সমর্থন জানিয়ে তাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে পৃথক দাবী জানান।
এবিষয়ে দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মিঠু চৌধুরী, প্রক্টর সোহেল মিয়া, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মাহফুজুর রহমান। এসময় তারা প্রশাসনের অবস্থান ব্যাখা করে আন্দোল্নরতদের শান্ত করতে ব্যর্থ হয়ে ফিরে যান।
এবিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোহেল মিয়া গণমাধ্যমকর্মীদের জানান, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু অনুসরণ করে নিয়োগের প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে এসেছি। এবং সেটা অনুযায়ীই আগামীকাল লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হবে। ছাত্ররা যেসব দাবী নিয়ে এসেছে এবিষয়ে তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D