১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেছেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান ব্যাপক। প্রবাসীদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রবাসীদের জন্য তার দরজা সব সময় খোলা।
ছাতকে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে সোমবার দুপুরে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, যুক্তরাজ্যের বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলর সদরুজ্জামান খান, ছাতক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুফী সুহেল আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুল মালিক কুটি, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম রজনু ও জেএসসির সদস্য জয়দেব শেখর রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ গোলাম কবির বলেন, নারীদের স্বাবলম্বী করতে এবং তাদেরকে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে কাজ করছেন প্রবাসীরা। সেলাই মেশিনপ্রাপ্তির মাধ্যমে নারীরা নিজেদের আরো কর্মক্ষম ও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।
জিএসসি’র প্রচার সম্পাদক সুফি সুহেল আহমদ জানান, গত ২৬ বছর ধরে মানুষের কল্যাণে কাজ কাজ করছে জিএসসি। সিলেট অঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে বর্তমানে সেলাই মেশিন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকর্মী সুলতান খান ও ছাতক প্রেসক্লাবের প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু। অনুষ্ঠানে ছাতক থানার এসআই পীযুষ কান্তি দেব, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক আমির আলী, মাহবুব আলম, হাবিবুর রহমান নাছির, আমিনুল আজির, সদরুল আমিন, সেলিম মাহবুবসহ স্থানীয় সাংবাদিক ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D