১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮
কেনটাকি : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে এক কিশোরের এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেন্টনের মার্শাল কাউন্টি হাই স্কুলে এ হামলা চালানো হয়। খবর সিএনএন, এএফপি ও বিবিসির।
যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ ঘটনা। ১৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই হামলাকারী এখন পুলিশের হেফাজতে রয়েছে।
তিনি আরো জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটকের সময় সে বাধা দেয়নি। তার বিরুদ্ধে দুটি হত্যা ও আরো বেশ কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে।
কেনটাকি স্টেট পুলিশ কমিশনার রিক স্যান্ডার্স জানান, এই ঘটনায় একজন ঘটনাস্থলেই ও অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D