|
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামলাবাজ গ্রামের হাবিব মিয়া ও সমদু মিয়ার বাড়ির সামনের রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার (২০ সেপ্টেম্বর) জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারের মৌচাক হোটেলে একটি বিষয়কে কেন্দ্র করে জামলাবাজ গ্রামের রিয়াজ উদ্দিনের ভাগ্নে রেজাউল ও সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের ছেলে মারুফের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সকালে রিয়াজ উদ্দিন ও গিয়াস উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে বাধে। সংঘর্ষে গিয়াস উদ্দিনের পক্ষের জিয়াউর রহমান, বোরহান উদ্দিন, ফয়ছল, ইউসুফ, মুক্তার আলী, মারুফ, সজল, তৈয়বুর রহমান ও সালমান এবং রিয়াজ উদ্দিনের পক্ষের সাকিল, হীরা, হেলাল, রোমান মাস্টার ও হোসাইন আহত হন।
আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইন ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D