|
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬
বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামে স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য সম্পূর্ণ অর্থায়ন করবে দেশটি। চলমান আবেদন শেষ হবে ২৩ সেপ্টেম্বর।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে এক সেমিস্টার পড়াশোনার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ পাবেন। আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।
ইয়েস প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের একটি পরিবারের সঙ্গে বসবাস করবেন। পাশাপাশি তারা একটি আমেরিকান হাইস্কুলে পড়াশোনা করবেন।
দূতাবাস আরও জানায়, ইয়েস প্রোগ্রামের মূল লক্ষ্য তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক তৈরি করা। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানবেন। একই সঙ্গে তারা নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা মার্কিন নাগরিকদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
মেধার ভিত্তিতে বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ২০০৪ সালে ইয়েস প্রোগ্রাম চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩০ জন শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আগ্রহী শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসোর্স নেটওয়ার্ক (আইইএআরএন) বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনসংক্রান্ত কোনো বিষয়ে জানতে yesinfo@iearnbd.org অথবা DhakaUSExchanges@State.gov ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে। এ ছাড়া আবেদনের জন্য www.iearnbd.org এখানে ক্লিক করতে বলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D