১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮
মস্কো : সাহারার সোনালী বালু যখন ঢাকা পড়েছে বরফের ঘন আস্তরণে, শীতে যখন কাঁপছে গোটা সাইবেরিয়া তখন খালি গায়েই কসরতে নেমেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তা-ও আবার হিমশীতল কোনও এক জলাধারে।
পুতিনের এহেন কাণ্ড এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল। রাশিয়ার উত্তর গোলার্ধে তীব্র শীতের পাশাপাশি সাইবেরিয়ায় যখন তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রিতে নেমে এসেছে, চোখের পাতায় যখন বরফ জমেছে তখন কেইবা এমন সাহস করে। তবে পুতিন করেছেন।
আসলে শারীরিক কসরত কিংবা বলি-হলি নায়কদের মতো ফিগার দেখাতে নয়, মূলত একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়েই এমনটি করেছেন রুশ প্রেসিডেন্ট।
গেল বৃহস্পতিবার অর্থোডক্স খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব এপিফ্যানিতে অংশ নিয়ে রাজধানী মস্কোর থেকে ৪০০ কিলোমিটার উত্তরে লেক সেলিজারের বরফ আবদ্ধ ঠান্ডা পানিতে ডুব দেন ভ্লাদিমির পুতিন।
আর তাতে অনুষ্ঠানে আসা মানুষদের চোখ মুহূর্তেই কপালে ঠেকেছে। যদিও কেউ কেউ চমৎকৃতও হয়েছেন এ ঘটনায়।
রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমও পুতিনের এই স্নান ও আনুষ্ঠানিকতা পালনের দৃশ্য সানন্দে সম্প্রচার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এ খবর ছড়িয়ে পড়েছে।
এর আগে রুশ সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিছু পরমাণু অস্ত্র সম্বলিত এয়ারক্র্যাফ্ট এবং সাবমেরিন পুনরায় সজ্জিত করার পরিকল্পনায় রয়েছে, যা রাশিয়ার কাছে উদ্বেগের বিষয়।
পুতিন আরও জানান, এই বিষয়ে কথাবার্তা চলছে, মনে হচ্ছে তা ইতিবাচক হবে।
ট্রাম্পের নতুন নিরাপত্তা নীতি আক্রমণাত্মক: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করেছেন তা আক্রমণাত্মক ও আগ্রাসীমূলক। পুতিন বলেন, মস্কো সময়মতোই এ বিষয়ে নিজের অবস্থান গ্রহণ করবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ২৩ ডিসেম্বর, ২০১৭ শুক্রবার এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
পুতিন বলেন, আমাদের উচিত ‘ফার্স্ট আমেরিকা’ নীতিকে বিবেচনায় নেয়া। তিনি আরো বলেন, সম্ভাব্য যেকোনো হুমকির বিষয়ে প্রতিক্রিয়া ও সময়মতো অবস্থান গ্রহণের সার্বভৌম অধিকার আছে রাশিয়ার।
প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউরোপের দেশ পোল্যান্ড ও রোমানিয়ায় যুক্তরাষ্ট্র যে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তা মূলত রাশিয়ায় হামলা চালানোর জন্য এবং এর মাধ্যমে ওয়াশিংটন ঐতিহাসিক ইন্টারমিডিয়েট নিউক্লিয়াস ফোর্সেস বা আইএনএফ চুক্তি লঙ্ঘন করেছে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এ চুক্তি সই হয়। এ চুক্তির ফলে দু দেশের স্বল্প ও মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় এবং বাস্তবিকভাবে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে।
গত ১৮ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নামে নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করেন। এতে তিনি বলেছেন, চীন ও রাশিয়া দিন দিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি হয়ে উঠছে। নতুন নীতিতে তিনি বলেছেন, মার্কিন স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে তিনি পরমাণু অস্ত্র ব্যবহার করবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D